সর্বশেষ

সারাদেশ

যশোরে তেলের অবৈধ পাচার রোধে বিজিবির তৎপরতা বৃদ্ধি

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরে সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ ও পার্শ্ববর্তী দেশে তেল পাচার রোধে ব্যাপক তৎপরতা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ মার্চ) ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যেন সীমান্ত দিয়ে তেল পাচার করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বিশেষ করে জ্বালানি ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে এবং সীমান্ত, নৌপথে অবৈধ তেল পাচার রোধ ও সীমান্তবর্তী এলাকায় অবৈধ মজুদদারি বন্ধ করতে যশোর রিজিয়নের আওতায় সাতটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করছে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, এ পর্যন্ত ১৯২টি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং ২৯টি সীমান্তবর্তী তেল পাম্প পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহজনক রুটে ১,১৩১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে ৯৪৬টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নদীপথে নিয়মিত নজরদারি নিশ্চিত করতে স্পিডবোট ব্যবহার করে ৬টি টহল দল সার্বক্ষণিক কাজ করছে, যাতে কোনোভাবেই নৌপথ ব্যবহার করে তেল পাচার না হতে পারে।

বিজিবি অধিনায়ক বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। তিনি দেশবাসীকে কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান এবং সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানান।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন