সারাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গা থেকে পৃথক অভিযানে মোট ১৩ লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
সিরাজগঞ্জে জাল নোটসহ দুইজন গ্রেফতার
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গা থেকে পৃথক অভিযানে মোট ১৩ লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
সোমবার সিরাজগঞ্জে র্যাব-১২ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মোঃ আতিকুর রহমান মিয়া এই তথ্য জানান।
তিনি জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুলে অভিযান চালিয়ে প্রথমে নগদ ৫১ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী হাকিম শেখের বাড়ি থেকে আরও ১২ লাখ ৬৪ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির রং উদ্ধার করা হয়।
র্যাব-১২ অধিনায়ক বলেন, ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতরা ঈদুল আজহার বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এই জাল নোট প্রস্তুত করছিল। চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন