সর্বশেষ

সারাদেশ

সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে তার জামিন অস্বীকার করেন। সাবেক মেয়র আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ্য সহ-সভাপতি এবং বর্তমানে গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দী রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ ২৬ ফেব্রুয়ারি আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ মামলার পাশাপাশি তার বিরুদ্ধে হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। তবে অন্য পাঁচটি মামলায় উচ্চ আদালতের জামিন রাষ্ট্রপক্ষের আবেদনে স্থগিত করা হয়। বর্তমানে এই মামলাগুলোর আপিল বিভাগে শুনানি বাকি রয়েছে।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, এই মামলায় এজাহারে আইভীর নাম উল্লেখ না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

উল্লেখ্য, গত ৯ মে ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কারাগারে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যার মধ্যে অন্যতম হত্যার অভিযোগ।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন