সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে পৃথক অভিযানে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী আটক

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীর কোতোয়ালী মডেল থানার এলাকা থেকে পৃথক অভিযানে এক ছিনতাইকারী ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী থানার আকুয়া ফিরোজ লাইব্রেরি মোড় এলাকা থেকে মোহাম্মদ মোবারক (১৯) নামে এক পেশাদার ছিনতাইকারীকে সুইচগিয়ার ছুরি সহ গ্রেফতার করা হয়। তিনি আকুয়া বেপারি বাড়ি মসজিদ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

অন্যদিকে, একই থানার আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকা থেকে প্রান্ত হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি শিবিরুল ইসলাম।

উভয় অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার ৩ নং পুলিশ ফাঁড়ি। আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন