সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে পেট্রোল পাম্পে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী মোতায়েন

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে জ্বালানি তেল পরিস্থিতিকে কেন্দ্র করে রাঙামাটিতে কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে তেল সরবরাহ ও ক্রেতাদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল থেকে রাঙামাটির মহসিন পেট্রোল পাম্পে তেল বিক্রির খবর ছড়িয়ে পড়লে শত শত ক্রেতা সেখানে ভিড় করেন। অতিরিক্ত ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। পরে জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদরের নির্দেশনায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাম্প এলাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আর তেলের বোতল হাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে অনেককে।

সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদর জানান, জেলা প্রশাসক নাজমা আশরাফীর নির্দেশে রাঙামাটির সব পেট্রোল পাম্পে সেনাবাহিনী মোতায়েন থাকবে। কেউ যেন অতিরিক্ত তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি বা কালোবাজারি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন