সর্বশেষ

সারাদেশ

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্থ আদায়, ফরিদপুরে আটক এক ব্যক্তি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর
স্টাফ রিপোর্টার, ফরিদপুর

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আটক সাইফুল ইসলাম স্থানীয় তমিজ উদ্দিনের ছেলে। এলাকাবাসীর দাবি, তিনি এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং বিভিন্ন সালিস-বিচারে অংশ নিতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তিনি কয়েকজন অসহায় মানুষের কাছ থেকে জনপ্রতি ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করেন। পরে তাঁর আচরণে অসংলগ্নতা দেখা দিলে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয়দের জানান। বিষয়টি পরে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের কাছেও জানানো হয়।

অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় সাইফুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকের সময় তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে জানান, না বুঝে তিনি এমন কাজ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীদের অবহিত করা হয়েছে। তারা মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন