সর্বশেষ

সারাদেশ

আধিপত্য বিরোধে সংঘর্ষে পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএন‌পির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাঁঁচার গোলচত্বরে এক পরিবহন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সংঘটিত এই ঘটনায় আহত আরমান সর্দার (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট কার ভাড়া সংক্রান্ত বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরীর (ইথু) ও প্রাইভেট কার চালকের মধ্যে কথা কাটাকাটির পর জিয়াউল হক জিয়া লোকজন নিয়ে পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালান। সংঘর্ষের সময় ফারুক মোল্লার অফিস ভাংচুর করা হয় এবং জিয়াউল হক জিয়ার ছোড়া গুলিতে আরমান সর্দার গুলিবিদ্ধ হন।

ঘটনার সিসিটিভি ফুটেজ শনিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা জড়িতদের শাস্তির দাবি করেছেন।

শিবচর উপজেলা বিএনপির বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লা বলেন, “গাড়ি ভাড়ার টাকা নিয়ে কথাকাটাকাটির ঘটনায় আমার ছেলের অফিস ভাংচুর করা হয়েছে এবং কিছু মানুষকে মারধোর করা হয়েছে। এর কঠিন বিচার দাবি করি।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন সেরনিয়াবাত জানান, “সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষে জড়িত দুই পক্ষের কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। আমরা সিসিটিভির ভিডিও সংগ্রহ করেছি এবং দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন