সর্বশেষ

সারাদেশ

ভোমরা বন্দরে ঈদের ১০ দিনের বন্ধের পর স্বাভাবিক আমদানি-রপ্তানি শুরু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর শনিবার (২৮ মার্চ) থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে বন্দরের কর্মচাঞ্চল্য ফেরত এসেছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে।

গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন ঈদের ছুটির কারণে সকল ধরনের আমদানী-রপ্তানি বাণিজ্য স্থগিত ছিল।

ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের ঘোজাডাঙ্গা সি অ্যান্ড এফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ আলোচনা শেষে উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

তিনি আরও জানান, ছুটি শেষে আবারও বাণিজ্য স্বাভাবিক হওয়ায় বন্দরের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ২৮ মার্চ সকালে নতুন সূর্যের সঙ্গে বন্দর আবারও তার চিরচেনা কর্মপ্রাণ অবস্থায় ফিরে পেয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন