সর্বশেষ

সারাদেশ

কড়াই নদী থেকে নিখোঁজ মানসিক ভারসাম্য হারানো ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল সদর উপজেলার কড়াই নদী থেকে মানসিক ভারসাম্য হারানো সবুজ হাওলাদার (৬০)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে রাজারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানিয়েছেন।

ওসি জানান, সবুজ হাওলাদার সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিন দূর্গাপুর গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, তিনি শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা কড়াইতলা নদীর রাজারহাট এলাকায় লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি অসীম কুমার সিকদার।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন