সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় এক মঞ্চে ১৭৫ শিল্পীর ‘শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার’

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নওগাঁয় প্রথমবারের মতো এক মঞ্চে একসাথে ১৭৫ জন শিল্পীর অংশগ্রহনে ‘শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে ‘হাতেখড়ি নওগাঁ’ নামে একটি সংগঠন এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সিরাজুল ইসলাম, হাতেখড়ি নওগাঁর উপদেষ্টা বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন ও সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন বক্তব্য রাখেন।

সন্ধ্যায় একই মঞ্চে ১৭৫ জন শিল্পীর অংশগ্রহনে আবৃত্তি, গান ও নাচ পরিবেশিত হয়, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও আকর্ষণীয়।

আয়োজকরা জানান, ২০১০ সাল থেকে সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মেধা ও মনন বিকাশে কাজ করছে ‘হাতেখড়ি নওগাঁ’। এই ১৫ বছরে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করছেন। এছাড়া অনেকেই জাতীয় পর্যায়ে আবৃত্তি ও চিত্রাঙ্কনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন