সর্বশেষ

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করা হয় শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায়।

জেলা শহরের বড় বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। উদ্বোধনের পর তিনি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরে জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা মধুমতি নদীতে জমে থাকা কচুরীপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমেরও উদ্বোধন করেন জেলা প্রশাসক। একই সঙ্গে মশা নিধনের জন্য নিয়মিত স্প্রে কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন তিনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ইতোমধ্যে শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন। তারা মরা মধুমতি নদীর কচুরীপানা ও আবর্জনা অপসারণে কাজ করছেন। এর ফলে একদিকে যেমন নদীর পরিবেশ উন্নত হবে, অন্যদিকে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস হওয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমবে এবং দুর্গন্ধ থেকেও স্বস্তি পাবে শহরবাসী।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, সাম্প্রতিক সময়ে এডিস মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে। অতীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণকে সুরক্ষিত রাখতে সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, “মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে পারলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ লক্ষ্যেই জেলা জুড়ে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রমও চালানো হচ্ছে।”

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন