সর্বশেষ

সারাদেশ

লোহাগড়ায় মধুমতি নদীতে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীর জেগে ওঠা বালুচরে ঈদে পরিবারসহ ঘুরতে এসে নিখোঁজ হওয়া ১০ বছরের শিশু তাসমিয়ার মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ডিগ্রীর চর এলাকায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের জিন্নাহ মিয়ার মেয়ে তাসমিয়া ঈদ উপলক্ষে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে আসে। গত ২৬ মার্চ সকালে পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচরে মধুমতি নদীর মাঝখানে জেগে ওঠা ‘মিনি কক্সবাজার’ খ্যাত বালুচরে ঘুরতে যায়।

সেখানে গোসল, ছবি তোলাসহ সময় কাটিয়ে দুপুরের পর সবাই ট্রলারযোগে তীরে ফিরে এলেও তাসমিয়াকে খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা পুনরায় বালুচরে গিয়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও ব্যর্থ হন।

নিখোঁজের দুইদিন পর শনিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ডিগ্রীর চর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার বলেন, নিখোঁজের ঘটনার পর ওই বালুচরে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপাতত সীমিত আকারে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন