সর্বশেষ

সারাদেশ

ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ব্যাপক সমাগমের পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ শিরোনামে এক নজিরবিহীন বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

দেশব্যাপী শনিবার অনুষ্ঠিতব্য এই কর্মসূচিকে ঘিরে আয়োজকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ গণবিক্ষোভে পরিণত হতে পারে।

মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে ৫০টি অঙ্গরাজ্যে তিন হাজারেরও বেশি বিক্ষোভ কর্মসূচি নিবন্ধিত হয়েছে। এতে প্রায় ৯০ লাখ মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

এই আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে নির্ধারণ করা হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যকে। বিশেষ করে সেন্ট পলের মিনেসোটা ক্যাপিটলে অনুষ্ঠিত র‍্যালিটিকে জাতীয় প্রধান কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ওই অঙ্গরাজ্যে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটায় এলাকাটি প্রতিরোধের প্রতীক হিসেবে গুরুত্ব পেয়েছে।

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তি সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন। তিনি ‘স্ট্রিটস অব মিনিয়াপোলিস’ গানটি পরিবেশন করবেন, যা তিনি নিহতদের স্মরণে এবং প্রতিবাদকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রচনা করেছেন। তার ‘ল্যান্ড অব হোপ অ্যান্ড ড্রিমস আমেরিকান ট্যুর’-এর অংশ হিসেবে মিনিয়াপোলিসে এই পরিবেশনা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের ধারণা, মিনেসোটা ক্যাপিটল প্রাঙ্গণে এক লাখেরও বেশি মানুষের সমাগম হতে পারে। উল্লেখ্য, গত জুনে একই স্থানে অনুষ্ঠিত এক সমাবেশে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

এছাড়া সেন্ট পলের সমাবেশে আরও অংশ নেবেন সংগীতশিল্পী জোয়ান বায়েজ, অভিনেত্রী জেন ফন্ডা এবং সিনেটর বার্নি স্যান্ডার্সসহ বিভিন্ন শ্রমিক নেতা ও জনপ্রতিনিধিরা।

অন্যদিকে, হোয়াইট হাউস এই বিক্ষোভকে ‘বামপন্থি অর্থায়নকারী নেটওয়ার্কের’ উদ্যোগ হিসেবে অভিহিত করে এর পেছনে সাধারণ জনগণের প্রকৃত সমর্থন নেই বলে দাবি করেছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন