সর্বশেষ

সারাদেশ

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার রাত ৩টা ২০ মিনিটের দিকে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে তীব্র বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। নদীতে ঢেউয়ের উচ্চতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

ফেরি চলাচল বন্ধের সময় পাটুরিয়া ঘাটে ৮টি এবং দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি পন্টুনে নোঙর করা ছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি, যা স্বস্তির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় সাধারণ যানবাহন ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হতে শুরু করেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন