সর্বশেষ

সারাদেশ

সরবরাহ স্বাভাবিক, হঠাৎ চাহিদা বৃদ্ধিতে পেট্রোল পাম্পে ভিড়: বিদ্যুৎমন্ত্রী

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তবে সম্প্রতি ইরান যুদ্ধের কারণে মানুষ বেশি পরিমাণে তেল সংগ্রহের চেষ্টা করছে, যার ফলে পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিক বিক্রির তুলনায় অনেক দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে।

মন্ত্রী শুক্রবার সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “আগে যেসব পেট্রোল পাম্পে এক দিনে এক লরি তেল বিক্রি হতো, এখন তা দুই-তিন ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। পাম্পের ধারণক্ষমতার বাইরে ব্যবহার হলে স্বাভাবিকভাবেই তেল সরবরাহ অস্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।”

তিনি আরও জানান, দেশে তেলের সরবরাহ সবসময়ই রয়েছে। তবে হঠাৎ চাহিদা বৃদ্ধির মধ্যেই দূর্ণীতি ও কালোবাজারি দেখা যাচ্ছে। সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের এই বিষয়ে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য আমি এই সোলার পাওয়ার প্লান্টটি পরিদর্শন করেছি। সিরাজগঞ্জে পর্যাপ্ত জমি রয়েছে, ভবিষ্যতে এখানে আরও সোলার প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।”

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন