সর্বশেষ

সারাদেশ

হাজার হাজার লিটার তেল, ডিজেল মজুদ: এবার জরিমানা বেড়ে ২০ হাজার 

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি পেট্রলপাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, পাম্পটিতে ‘তেল নেই’ লেখা ব্যানার টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে তেলের মজুদ যাচাই করলে দেখা যায়, পাম্পে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে।

এ অবস্থায় মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অপরাধে পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন