সর্বশেষ

সারাদেশ

বিপুল পরিমাণ পরিযায়ী পাখি শিকার, সাবেক সেনাসহ ৬ জনকে জরিমানা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুল পরিমাণ পরিযায়ী পাখি শিকারের ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার মাথাভাঙ্গা এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে রাখে। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধ স্বীকার করায় এবং বয়স বিবেচনায় লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ. স. ম. হাদিউল ইসলাম ভূঁইয়াকে ১ লাখ টাকা এবং অপর পাঁচজনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন— আবরার উদ্দিন আহমেদ, হাজী ওসমান আলী, মাজহারুল হক কোরেশী, আব্দুল্লাহ নূর এবং আরিক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে প্রাইভেটকারে এসে ট্রলারের মাধ্যমে গজারিয়ার বিভিন্ন চরাঞ্চল ও মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পাখি শিকার করছিল। অভিযান শেষে ফেরার সময় তাদের কাছ থেকে প্রায় ৪ মণ পরিমাণ পরিযায়ী পাখি উদ্ধার করা হয়, যা ৭টি বস্তায় সংরক্ষিত ছিল।

এ সময় পাখি শিকারে ব্যবহৃত ৩টি শটগান, ১টি এয়ারগান এবং ৬৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একদিনেই তারা কয়েক হাজার পরিযায়ী পাখি শিকার করেছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন