সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রলি–অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের হাজীগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয়ভাবে তৈরি মুরগিবাহী ট্রলি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. কিবরিয়া (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় নারীসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় ইউপি সদস্য জাফরের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের রায়শ্রী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহতদের মধ্যে রিনা বেগম (২৫) রয়েছেন, তিনি একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। আহতদের মধ্যে অটোরিকশা চালকও রয়েছেন।

প্রত্যক্ষদর্শী রিনা বেগম জানান, তারা যে অটোরিকশায় ছিলেন সেটি দ্রুতগতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী ট্রলি উচ্চগতিতে এসে সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান। গুরুতর সংঘর্ষে কিবরিয়া সড়কের ওপর পড়ে গিয়ে প্রাণ হারান।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত ট্রলি ও অটোরিকশা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের সঙ্গে কথা বলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর জব্বার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন