সর্বশেষ

খেলা

কম্পাউন্ড আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
একদিন আগেই ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হারের পর আজ (শুক্রবার) সকালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি টুর্নামেন্টে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ সেই ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে।

গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ।

বাংলাদেশ এবার বেশ কিছু প্রত্যাশা নিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছিল, কিন্তু একক বা মিশ্র কোনো ইভেন্টে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। একমাত্র কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে তারা ফাইনালে উঠতে সক্ষম হয়।

ফাইনালে বাংলাদেশের তিন কম্পাউন্ড আর্চার - হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য ভালো চমৎকার পারফরম্যান্স দেখান। বাংলাদেশি আর্চাররা ২৩১ পয়েন্ট সংগ্রহ করে, আর ভিয়েতনামের দল করেন ২২৫ পয়েন্ট। ৬ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন