সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার ভোরে এই অভিযান পরিচালিত হয়।
শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে। বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. ইকবাল বাহারের তথ্য অনুযায়ী, শরিফুল ইসলাম জিন্নাহ বহু মামলার আসামি। এর মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির বিশেষ দল রমনা থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলায় (মামলা নম্বর-১৫) তিনি পলাতক ছিলেন। এছাড়া হত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট ১০টি মামলায় তিনি আদালতের বিচারাধীন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
১৫৭ বার পড়া হয়েছে