সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে মুখোমুখি বাস সংঘর্ষে আহত অন্তত ২০, দুইজন ঢাকায় প্রেরণ

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী অছিম পরিবহন এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাস নান্দলা বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় বাসই দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের বেশিরভাগই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নেয়। প্রায় দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। অন্য বাসটির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে ১৫ থেকে ২০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন