ইতিহাস ধ্বংস করা সম্ভব নয়: রুহুল কুদ্দুস তালুকদার
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-০২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইতিহাসকে কেউ ধ্বংস বা বিকৃত করতে পারে না।
সঠিক ইতিহাস ও তথ্য একদিন অবশ্যই জনগণের সামনে প্রকাশ পাবে।
তিনি আরও বলেন, “গত কিছু সময়ে কিছু ফ্যাসিস্ট ইতিহাসের নির্দিষ্ট অধ্যায়—বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অবদান—জনগণকে জানাতে দেয়নি। আগামী দিনে আমরা বই-পুস্তকে সঠিক তথ্য অন্তর্ভুক্ত করতে চাই। জাতি গঠনে প্রত্যেকের অবদান অনুযায়ী সম্মান প্রদানের মনোভাব আমাদের থাকা উচিত।”
তিনি আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১২৫ বার পড়া হয়েছে