সর্বশেষ

সারাদেশ

ফেরিঘাটে নদীতে বাসডুবি: আশুলিয়ায় মা-শিশু সন্তানের দাফন

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে পন্টুন থেকে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সাভার সিআরপির অকুপেশনাল থেরাপিস্ট আয়েশা আক্তার সোমা এবং তার ৮ মাসের শিশু সন্তান আরশান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জানাযা শেষে তাদের আশুলিয়ার গকুলনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, আয়েশা আক্তার সোমা আশুলিয়ার নয়ারহাটে স্বামী ও সন্তানদের সঙ্গে বসবাস করতেন। ঈদের ছুটিতে তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ঝিনাইদহে যান। ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে পন্টুন থেকে বাস নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তার স্বামী নুরুজ্জামান এবং বড় মেয়ে নওরিন ভাগ্যক্রমে বেঁচে যান, কারণ বাস পন্টুনে ওঠার সময় তারা নিচে নেমে গিয়েছিলেন।

নিহতের স্বামী নুরুজ্জামান সাভার মিরপুর সেন্টারে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। নিহত আয়েশা আক্তার সোমা এবং তার শিশু সন্তান আরশানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন