সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশন বন্ধ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৮:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকটের কারণে জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে।

এর ফলে বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেক চালককে এক ফিলিং স্টেশন থেকে আরেকটি স্টেশনে লাইন ধরে ঘুরতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শহরের পিটিআই ফুয়েল স্টেশন, বিশ্বরোড মোড়ের মের্সাস হোসেন ফিলিং স্টেশন এবং সিসিটিভি মোড় সংলগ্ন ইসলাম ফুয়েল স্টেশন বন্ধ পাওয়া যায়।

পিটিআই ফুয়েল স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেল সংকটের কারণে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কখন তেল সরবরাহ শুরু হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ইসলাম ফুয়েল স্টেশনের ক্যাশিয়ার সেতাউর রহমান জানান, তাদের স্টেশনে পেট্রোল ও অকটেন শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। যদিও সীমিত পরিসরে ডিজেল বিক্রি চলছে, তবে তা ও শীঘ্রই শেষ হতে চলেছে।

এদিকে কিছু গ্রাহক এই সংকটকে ‘কৃত্রিম’ বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। অন্যদিকে, ফিলিং স্টেশন মালিকদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় অনেক স্টেশনে তেল শেষ হয়ে গেছে এবং বিক্রি বন্ধ রাখা ছাড়া উপায় নেই।

চাঁপাইনবাবগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আলিম তেল সংকট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, “তেল সংকটের বিষয়টি জানা ছিল, তবে ফুয়েল স্টেশন বন্ধ থাকার বিষয়টি জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন