সর্বশেষ

জাতীয়

ভারতে পলাতক হাদি হত্যা মামলার আসামি ফেরাতে উদ্যোগ জোরদার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৬:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে পলাতক ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ বিষয়ে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আসামিদের প্রত্যাবর্তনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠানো হয়েছে এবং কূটনৈতিক পর্যায়ে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের ঘটনাবলি তুলে ধরে বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যার মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামের সূচনা ঘটে। পরে তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজারবাগের পুলিশ সদস্যদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের এই অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন