সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, নানা কর্মসূচি পালিত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু।

এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে সকালে শহীদ শামছুদ্দিন স্টেডিয়ামে সমন্বিত কুচকাওয়াজ ও ডিসপ্লি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।

এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন