সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত সহযোগী রবিউল ইসলাম আটক

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

বিষয়টি বুধবার (২৫ মার্চ) বিকেলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। চাঁদা সংগ্রহের জন্য সে তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে পাঠায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫ মার্চ বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়।

আটককৃত রবিউল ইসলাম (৪১) খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল।

উল্লেখ্য, ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করার ফলে ওই বাহিনীর সার্বিক কার্যক্রম অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন