সর্বশেষ

সারাদেশ

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রুশ যুদ্ধজাহাজ ‘রেজকি’ ও ‘সোভারশেনি’

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৭:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চার দিনব্যাপী শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘রেজকি’ ও ‘সোভারশেনি’। ২৪ মার্চ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

বাংলাদেশ নৌবাহিনীর প্রথাগত নিয়ম অনুযায়ী সফররত রুশ যুদ্ধজাহাজ দুটিকে স্বাগত জানানো হয়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজ দুটির ক্যাপ্টেন, কর্মকর্তা ও নাবিকদের অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে রুশ দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভ্যাচেস্লাভ সেন্টিউরিন এবং রাশিয়ার সামরিক, বিমান ও নৌ অ্যাটাশে কর্নেল পাভেল ইভাশিনিকভ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুটির ক্যাপ্টেনরা রুশ দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক।

এ সফরের অংশ হিসেবে কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌ একাডেমিতে সোভিয়েত নাবিক ইউরি রেডকিনের সমাধিসৌধ পরিদর্শন এবং নৌ প্রশিক্ষণ ঘাঁটি সফর করবেন।

সংশ্লিষ্টরা জানান, এই শুভেচ্ছা সফর রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন