সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের, উত্তেজনা কমানোর উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা প্রশমনে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে প্রস্তাবের বিস্তারিত দফাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্র-সমর্থিত পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেইট অব হরমুজ উন্মুক্ত রাখা এবং এটিকে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা।

এদিকে, প্রস্তাব মেনে নিলে ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। খবরে দাবি করা হয়েছে, ইরান শর্তগুলো গ্রহণ করলে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনো এ সংক্রান্ত কোনো নথি হাতে পায়নি এবং প্রকাশিত তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন