সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর

কায়ছার প্লাবন, গাইবান্ধা
কায়ছার প্লাবন, গাইবান্ধা

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ার অভিযোগ তুলে বাবার কবর ভাঙচুর করার ঘটনা ঘটেছে। অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে গাইবান্ধা সদর উপজেলার আনালের তারি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আনালের তারি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা সম্পত্তি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। তার পাঁচ ছেলে হলেন—বড় ছেলে জালাল উদ্দিন, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়া, তৃতীয় ছেলে রেজ্জাক মিয়া, চতুর্থ ছেলে এজাদুল মিয়া এবং সর্বকনিষ্ঠ পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু।

অভিযোগ রয়েছে, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়া বেশি জমি পেয়েছেন—এমন দাবি তুলে ছোট ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তার বাবার কবরের ওপর উঠে ঘিরা ভাঙচুর করেন। উল্লেখ্য, কবরটি দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জমির ওপর অবস্থিত। পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু দাবি করেন, তাকে কম জমি দেওয়া হয়েছে এবং কবরস্থানের জায়গাটি তার নিজের।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, অভিযুক্ত শাহ আলম মিয়া শালু একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে তিনি বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন বলেও অভিযোগ রয়েছে। এমন ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অনেকেই এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আমজাদ বলেন, “ঘटनাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে দোষীর শাস্তি দাবি করছি।”

তবে এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

অন্যদিকে তার চার ভাইয়ের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনালের তারি গ্রামের ইউপি সদস্য আব্দুল হাই। তিনি জানান, খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বিষয়টি মীমাংসা করেন। তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন