সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর কোতয়ালী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সী বহিষ্কার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর কোতয়ালী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সীকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ফরিদপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল মুন্সীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু এবং সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের যৌথ সিদ্ধান্তে তাকে তার পদ থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের সিদ্ধান্তটি ঘোষণার দিন থেকেই কার্যকর হয়েছে।

এতে আরও বলা হয়, বহিষ্কারের পর থেকে সোহেল মুন্সীর কোনো বক্তব্য, কার্যক্রম বা সংগঠনের পরিচয় ব্যবহারের দায়ভার ছাত্রদল নেবে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন, যেখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় তারা আপসহীন এবং ভবিষ্যতেও এ ধরনের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন