ফরিদপুরে বিশ্ব যক্ষা দিবস পালন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৬:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
“দেশের নেতৃত্বে ও জনগণের শক্তিতে আমরা যক্ষা নির্মূল করতে পারি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে দিবসটি পালিত হয়।
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, ১৮৮২ সালের ২৪ মার্চ জার্মান বিজ্ঞানী রবার্ট কখ যক্ষার জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করেন। এই আবিষ্কারের শতবর্ষ পূর্তি উপলক্ষে ১৯৮২ সাল থেকে প্রতিবছর ২৪ মার্চ বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে, যার উদ্দেশ্য যক্ষা প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে যক্ষা এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ ও নির্মূলে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকার দেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে যক্ষা রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
১০৭ বার পড়া হয়েছে