সর্বশেষ

সারাদেশ

কুয়েটের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নতুন উপাচার্য হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ মঙ্গলবার (২৪ মার্চ) দায়িত্ব গ্রহণ করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

উপাচার্য হিসেবে যোগদানের তারিখ থেকে তিনি চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ পূর্বেও কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএস-এর চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি দেশ-বিদেশের স্বনামধন্য জার্নাল ও আন্তর্জাতিক সম্মেলনে দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং একাধিক বই ও বইয়ের অধ্যায় রচনা করেছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন