সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে শিলাবৃষ্টি, বোরো ধানের ক্ষতির আশঙ্কা

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ জেলার কয়েকটি উপজেলায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে, যা বোরো ধানের ক্ষতির আশঙ্কা বাড়িয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ও সন্ধ্যায় দুই দফায় বৃষ্টিপাত হয় জেলার হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায়। এছাড়া কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া এবং কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে প্রচুর শিলা পড়ে, যার কারণে বোরো ধানের জমি, আশপাশের এলাকা এবং রাস্তা-ঘাট সাদা রঙে ছেয়ে যায়।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান বলেন, "আজ বিকাল ও সন্ধ্যায় হাওরাঞ্চলসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। বিশেষত ইটনা উপজেলায় শিলার পরিমাণ বেশি ছিল। যেসব বোরো ধানের ফলন ইতিমধ্যেই শুরু হয়েছে, সেগুলো ক্ষতির মুখে পড়তে পারে।"

তিনি আরও জানান, "বর্তমানে সঠিক ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। প্রতিটি উপজেলা কৃষি অফিসারদের আগামীকাল সকাল ৯টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বোরো ফসলের ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।"

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন