সর্বশেষ

সারাদেশ

মেহেন্দিগঞ্জে বিয়ের বৈধতা নিয়ে বিরোধ, জামাতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে বিয়ের বৈধতা নিয়ে চলা বিরোধের জেরে জামাতার বিরুদ্ধে শাশুড়ির দায়ের করা ধর্ষণ মামলা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো মুহূর্তে পরিস্থিতি সংঘর্ষে রূপ নিতে পারে।

অভিযোগ অনুযায়ী, ২ মার্চ ২০২৫ তারিখে একই গ্রামের বারেক কাজীর ছেলে মাইদুল কাজীর সঙ্গে বাচ্চু মোল্লার কন্যা ময়না বেগমের বিয়ে হয় ইসলামি শরিয়া অনুসারে। বিয়ের অনুষ্ঠানে শতাধিক গ্রামবাসী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি ছিল। অনুষ্ঠানটি গায়েহলুদসহ জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়। বিয়ের পর দম্পতি চার মাস ঢাকায় ভাড়া বাসায় থাকেন। পরে পারিবারিক কলহের কারণে ময়না বাপের বাড়িতে চলে যান।

৩১ আগস্ট ২০২৫ তারিখে কন্যার মা সুমি বেগম বরিশাল আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামি তালিকায় ছিলেন জামাতা মাইদুল কাজী, তাঁর বাবা বারেক কাজী এবং ননদ-জামাই। মামলার সব আসামিই জেল খেটেছেন এবং বর্তমানে জামিনে আছেন।

বাদী সুমি বেগমের দাবি, মেয়ের বিয়ের খবর গোপন রেখে জামাতা মাইদুল মেয়েকে ঢাকায় নিয়ে ধর্ষণ করেছেন। তিনি বলেন, তিনি বিয়েতে রাজি ছিলেন না, বর পূর্বে একাধিক বিয়ে করেছেন এবং কাবিননামা দেখাতে পারেননি। স্বামী বিয়েতে উপস্থিত ছিলেন, তবে কাবিননামা দেখেননি।

অপরদিকে, বর মাইদুল কাজী দাবি করেছেন, ২ মার্চ ২০২৫ তারিখে শতাধিক অতিথি ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ইসলামি শরিয়া অনুসারে বিয়ে সম্পন্ন হয়েছে। তার হাতে ছবি ও ভিডিও আছে। তিনি বলেন, স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা সম্পূর্ণ অসঙ্গত।

বরের বাবা বারেক কাজীও এই অভিযোগকে অবাকজনক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিচ্ছেদ ও মীমাংসার জন্য মেয়ের মা স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন, তবু মামলা চলমান রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ছত্তার রাঢ়ী, ডেকোরেটর মিজানুর রহমান, ইউপি সদস্য পাখি বেগমসহ অন্যরা বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা এই মামলাটিকে মিথ্যা ও প্ররোচিত হিসেবে দেখছেন।

মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক মো. মতিউর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন; শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন