সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রাম্পকে আরও কঠোর পদক্ষেপ নিতে উৎসাহ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানে সামরিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসাহ ও চাপ দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান—এমন তথ্য সামনে এসেছে।

তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক কাঠামো বদলে দেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে।

সম্প্রতি গত সপ্তাহে একাধিকবার ট্রাম্পের সঙ্গে যুবরাজের আলোচনা হয়েছে। এই আলোচনার বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুবরাজ যুক্তি দিয়েছেন—ইরান দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে রয়েছে। তাঁর মতে, ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে সরিয়ে দিলে এই হুমকি অনেকটাই কমে আসতে পারে।

তবে সৌদি আরবের সরকারি কর্মকর্তারা যুবরাজের এই অবস্থানের কথা সরাসরি অস্বীকার করেছেন।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন