সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বোমা বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন, আলামত জব্দ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা বিস্ফোরণে ঝলসে যাওয়া মাদ্রাসা শিক্ষার্থী মো. মতিউর রহমান মোল্লা (২৫)-এর বাড়ি পরিদর্শন করেছে ঢাকা থেকে আসা পুলিশের বোমা ডিসপোজাল টিম।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকায় তার বাড়িতে পৌঁছান। দুপুর ২টা পর্যন্ত সেখানে অবস্থান করে তারা বিস্ফোরিত বোমার আলামত জব্দ করেন। পাশাপাশি একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিলফা গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে মতিউর রহমান মোল্লা প্রায় দেড় মাস আগে প্রথম ককটেল সদৃশ বিস্ফোরক তৈরি করে। সেটি গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি মাদ্রাসার পাশে বিস্ফোরণ ঘটানোর পর গত ২২ মার্চ একই ধরনের আরেকটি বিস্ফোরক গ্রামের বাড়ির পাশে বিস্ফোরণ ঘটায়।

এরপর ২৩ মার্চ নিজ বাড়িতে বসে আবারও বোমা সদৃশ বস্তু তৈরি করার সময় একটি বিস্ফোরণ ঘটে। এতে তার হাত-পা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। অন্য একটি বস্তু অবিস্ফোরিত অবস্থায় ছিল।

ওসি আরও জানান, আহত মতিউর রহমানকে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং মঙ্গলবার সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মতিউর রহমান মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার বাসিন্দা এবং ভেন্নাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থী। তিনি আগামী এক বছরের মধ্যে মাওলানা পাশ করার কথা ছিল।

উল্লেখ্য, ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় মতিউর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার মুখমণ্ডল, ডান হাত ও আঙুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন