সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে হ্রদ পাহাড়ের সৌন্দর্যে মেতে উঠেছে পর্যটকরা

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতরের ছুটিতে বেড়াতে আসা পর্যটকের পদচারনায় মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটি।

হ্রদ আর পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে মেতে উঠেছে পর্যটকরা। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের আনাগোনায় রাঙামাটি যেন পর্যটকের নগরীতে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি এ জেলায় প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে পর্যটক। এ জেলায় রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদ। সীমান্তবর্তী সাজেক পাহাড় যেখানে মেঘের সাথে সবুজ নপাহাড়ের মিতালি। রয়েছে ঝুলন্ত সেতু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বৈচিত্র্যময় জীবনধারা আর পাহাড়ি প্রকৃতি। যা দেখে মুগ্ধ পর্যটকরা।

ব্যস্ত জীবনের ক্লান্তি কাটাতে মানুষ ছুটে বেড়াচ্ছে পাহাড়ি প্রকৃতির মাঝে। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরন্যক রিসোর্ট, সাজেক ভ্যালী ঘুরে দেখার পাশাপাশি কাপ্তাই হ্রদের নৌ ভ্রমণ করে আনন্দে মেতে উঠেছে দর্শনার্থীরা।

শেরপুর থেকে স্বপরিবারে বেড়াতে আসা কলেজ শিক্ষক শওকত বলেন, “পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না। এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে একাকার হয়ে আছে। আমি অত্যন্ত আনন্দিত এমন সৌন্দর্য দেখে।”

এদিকে পর্যটক বাড়ায় চাঙা হয়ে উঠেছে রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা। ঈদের কয়েকদিন পর্যন্ত আবাসিক হোটেল ও মটেলের অধিকাংশ সিট আগাম বুকিং ছিল। এ ছাড়াও প্রতিদিন আসছে পর্যটক। ব্যবসায়ীরা জানান, পর্যটক বাড়ায় রেস্টুরেন্ট, উপজাতীয় বস্ত্র বিতানগুলোতে বেচাবিক্রি বেড়েছে। ভাড়া পাচ্ছেন টুরিস্ট বোট, সিএনজি অটোরিক্সা চালকরাও। স্থানীয় বস্ত্র ব্যবসায়ী তারেক জানান, “ঈদে পর্যটক বাড়ায় বেচাকেনা বেড়েছে, আমাদের ব্যবসা ভালো হয়েছে।”

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলক বিকাশ চাকমা জানান, রাজনৈতিক পরিবেশ ভালো থাকায় আশানুরুপ পর্যটক এসেছে। এতে সরকারের রাজস্ব বেড়েছে। বেসরকারী খাতের ব্যবসা-বাণিজ্যও চাঙ্গা হয়েছে। তিনি জানান, শুধুমাত্র পর্যটন কর্পোরেশনের আওতায় ঝুলন্ত সেতুতে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার মানুষ টিকেট কেটে প্রবেশ করেছে।

পুলিশ বিভাগ পরিচালিত রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র পলওয়েল পার্কের কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, পলওয়েল পার্কে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ হাজার মানুষ টিকেট কেটে প্রবেশ করেন। পার্কের নয়নাভিরাম লেকভিউ কটেজগুলো ঈদ উপলক্ষে সম্পূর্ণ বুকিং রয়েছে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন