সারাদেশ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহ জেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
ময়মনসিংহ জেলা পরিষদের দায়িত্ব নিলেন প্রশাসক প্রিন্স
আওলাদ রুবেল, ময়মনসিংহ
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহ জেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালেই জেলা পরিষদে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দায়িত্বভার গ্রহণের পরে প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, জেলা পরিষদের কার্যক্রম তিনি স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পরিচালনা করবেন। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদসহ বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান ওমর রুবেলের কাছে পরাজিত হন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন