জামালপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এমপির মতবিনিময় সভা
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের ইসলামপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ মার্চ জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে স্থানীয় সংসদ সদস্যের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
তিনি বলেন, "মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই অর্জন আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তাঁদের সম্মান ও অধিকার রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।"
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সমস্যার কথা শুনে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, যুগ্ম সম্পাদক আজম উদ্দৌলা পাহলোয়ান, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ, মিজানুর রহমান খান শাহিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ, রফিকুল ইসলাম, আব্দুস সামাদ, রুহুল আমিন, ফুলু চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
১৫০ বার পড়া হয়েছে