সর্বশেষ

সারাদেশ

ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদ উপলক্ষে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী দুই শিশু।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো—রমজান আলী (২), বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে এবং মোহাম্মদ (২), একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে তারা গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় তাদের নানা দুখাই হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় দুই শিশু।

পরে পরিবারের সদস্যরা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন