সারাদেশ
ঢাকার ধামরাই উপজেলায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। উপজেলার সাতটি ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেন সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে।
ধামরাইয়ে তেলের সংকট, ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন
রাসেল হোসেন, ধামরাই
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। উপজেলার সাতটি ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেন সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে।
তবে বোরাক ও জাহারা নামের দুটি পাম্পে সামান্য পরিমাণ পেট্রোল থাকায় সেখানে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
তেল সংগ্রহের জন্য চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অনেকেই অভিযোগ করেছেন, দীর্ঘ অপেক্ষার পরও প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না।
কিছু চালকের অভিযোগ, স্থানীয় কিছু বাইকারের বাইকে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা লাইনে দাঁড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।
এদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মজুদ থাকা পর্যন্ত তারা তেল সরবরাহ চালু রাখবেন। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ পেলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিতে পারবেন বলেও জানিয়েছেন তারা।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন