সর্বশেষ

জাতীয়

ঈদের পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধির বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে দায়িত্ব পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তিনি সচিবালয়ে তার কার্যালয়ে এসে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

একই দিনে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের অর্থনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টায় সচিবালয়ে তার দপ্তরে পৌঁছান। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে রওনা দেন।

তিনি আরও জানান, অফিসে এসে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন