সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা সমুদ্র সৈকত ঈদের তৃতীয় দিনে পর্যটকে পরিপূর্ণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঈদের তৃতীয় দিনে পর্যটকের ভিড় দ্বিগুণ বেড়ে গেছে। সৈকতের জিরো পয়েন্ট আজ সোমবার পুরোপুরি পরিপূর্ণ হয়ে উঠেছে।

পর্যটকরা বালিয়াড়ীতে আনন্দ-উচ্ছাসে মেতেছেন। কেউ সমুদ্রের ঢেউয়ে খেলেছেন, কেউ সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। অনেকে প্রিয়জনের সঙ্গে ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। শিশু পর্যটকরা বালু খেলায় ব্যস্ত।

মোটরবাইক, ওয়াটারবাইক ও ঘোড়াসহ বিভিন্ন বাহনে পর্যটকরা লেম্বুরবন, শুটকি পল্লী এবং গঙ্গামতি সহ অন্যান্য পর্যটন স্পট ঘুরে দেখছেন। পর্যটকদের ভীড়ে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর বিক্রি বেড়েছে। হোটেল-মোটেলের বুকিং শতভাগ পূর্ণ।

স্পীডবোট ব্যবসায়ী মো ইয়াসিন বলেন, “গত দুই দিনের তুলনায় আজ অনেক পর্যটক বেড়েছে। পর্যটন ব্যবসায়ীরা তাদের আগমনের দিকে নজর রাখছেন।”

ঝিনুক দোকানী মো জুয়েল ইসলাম বলেন, “রমজানের কারণে গত মাসে পর্যটক ছিল না, তবে ঈদে প্রচুর পর্যটক আগমন ঘটেছে, বেচাকিনাও বেড়েছে।”

ঢাকা থেকে আসা পর্যটক মোঃ রবিউল ইসলাম মন্তব্য করেছেন, “কুয়াকাটায় পর্যটকরা অনেক। তবে পর্যটন স্পটের সংযোগ সড়ক দ্রুত পাকা করা উচিত। বর্ষার আগে বেরি বাঁধ রক্ষার ব্যবস্থা নিতে হবে।”

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মোতালেব শরীফ বলেন, “প্রায় ৭০ শতাংশ রুম বুকিং রয়েছে, আরও বুকিং আসার আশা করি।”

পর্যটন টুরিস্ট পুলিশ পরিদর্শক মন্ডল বলেন, “আমরা পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি এবং তাদের সেবায় দিনরাত নিয়োজিত রয়েছি।”

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বলেন, “আজ কুয়াকাটায় ব্যাপক পর্যটক আসছে। ঈদের আনন্দে আরও পর্যটকের আগমন ঘটবে। উপজেলা প্রশাসন ও পুলিশ পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে।”

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন