সর্বশেষ

সারাদেশ

ভালুকায় বনবিভাগের অভিযানে আকাশমণি গাছবোঝাই টমটমসহ আটক ১

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে গাছ কাটার ঘটনায় বনবিভাগের অভিযানে আকাশমণি গাছবোঝাই একটি টমটমসহ হাসান মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২২ মার্চ) ভোর রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাছ কেটে টমটমে বোঝাই করে নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারবাড়ি এলাকার মিজানের নির্দেশে এবং খন্দকারপাড়া এলাকার শহীদের নেতৃত্বে হাসান মিয়া আকাশমণি গাছগুলো কাটেন।

আটক হাসান মিয়া উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মিজানের নির্দেশেই তিনি গাছ কাটার কাজে অংশ নেন।

হবিরবাড়ী বিট অফিসার ইফাজ মোর্শেদ সাহিল জানান, ঘটনাস্থল থেকে গাছসহ একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন