সারাদেশ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস করতে হলে আগে আঘাত করতে হয় শিক্ষাখাতে। আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
৩১ দফায় শিক্ষার জন্য সবচেয়ে বেশী বাজেট দেয়া হয়েছে: দুলু
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস করতে হলে আগে আঘাত করতে হয় শিক্ষাখাতে। আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে শিক্ষাখাতে সর্বাধিক বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
রোববার এনএস সরকারি কলেজের শহীদ জিয়াউর রহমান মিলনায়তনে “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর” (পুসান)-এর আয়োজনে পুসান মেধাবী মুখ মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম, পুসানের কেন্দ্রীয় কমিটির সভাপতি জান মাহমুদ লিটন, সাধারণ সম্পাদক আরমান হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন