সর্বশেষ

সারাদেশ

বরিশালে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা, প্রধান জামাত সকাল ৮টায়

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল মহানগরী ও জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

এছাড়াও নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। জামে এবায়েদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় নির্ধারণ করা হয়েছে। মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নুরিয়া স্কুল ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া আঞ্জুমানে হেমায়েত ইসলাম (গোরস্থান) ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

ঈদের জামাত উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহ ও মসজিদগুলোতে বিশুদ্ধ খাবার পানি, টয়লেট সুবিধা এবং মেডিক্যাল টিমের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া জেলায় হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। সদর উপজেলার চরমেনাই দরবার শরীফ এবং উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন