সর্বশেষ

জাতীয়

ঈদুল ফিতরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দুপুরে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক।”

প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর এই উৎসব মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খিদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, যা সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। তিনি ধনী-গরিব নির্বিশেষে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং দেশকে উন্নত, মানবিক ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

পরিশেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হোক এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাক।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন