সর্বশেষ

জাতীয়

৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায়, স্বস্তিতে ঈদযাত্রারা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। এতে সেতুটিতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনে মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ১৯ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা গত বছরের তুলনায় বেশি।

তথ্য অনুযায়ী, ১৭ মার্চ সেতু দিয়ে ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। ১৮ মার্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন চলাচল করে, এতে টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। আর ১৯ মার্চ ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণাঞ্চলের যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা টোল বুথ চালু রাখা হয়েছে। ফলে দ্রুত টোল আদায় সম্ভব হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন