সর্বশেষ

সারাদেশ

ঈদের শেষ মুহূর্তে ফাঁকা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক, কমেছে যাত্রীচাপ

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। শুক্রবার ঈদযাত্রার পঞ্চম দিনে সড়কজুড়ে ছিল স্বস্তির চিত্র—মহাসড়ক ছিল অনেকটাই ফাঁকা, আর বাসস্টপগুলোতেও যাত্রী উপস্থিতি ছিল তুলনামূলক কম।

সকাল থেকেই মহাসড়কে গাড়ির সংখ্যা কমতে শুরু করে। উত্তরবঙ্গমুখী কিছু যানবাহন যাত্রী নিয়ে গেলেও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী বেশিরভাগ গাড়িই ফিরেছে প্রায় খালি অবস্থায়।

এদিকে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কাজে জেলা পুলিশের প্রায় এক হাজার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় ২৩টি জেলার ৯৮টি রুটের পরিবহন নিয়মিত চলাচল করে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন